খাঁড়ি

 2)

##খাঁড়ি##

---------------

এখন অচেনা দেশ অচেনা সময়,

মিথ্যা কলরব শুধু,অর্থ বোঝা দায়।

যদি বলো ওই ভিড়ে যেতে হবে; যাব,

হাতটা ধরেই থেকো, নয়তো হারাবো।।

কিছু দিতে নাই পারি যদি,

আকাশ প্রদীপ হয়ে জ্বলি নিরবধি।

তবু থেকো,হাত ধরে থেকো

হাতটা তোমারি, শুধু এটা মনে রেখো।।

যদি কিছু কথা বলি ঐ কানে কানে,

কথারা হাওয়ায় ভেসে সুদূরে উধাও,

আমিতো সাথেই আছি হাতেরই সে টানে,

বিপ্রতীপে চোখ তুলে আকাশে তাকাও।।

কথারা জলের মত, নদী হয়ে যায়,

কখনো গভীর, কভু খাঁড়ি-তে লুকায়।

লুকানো কথা কে নিয়ে এই বন-ছায়,

হাতে হাত রেখে চলো হাঁটি পায় পায়।।

©®


Comments