ভাষার সঙ্কট
4) ভাষার সঙ্কট ---------------- ফেসবুকের কল্যাণে এই মাত্র 'মানুষত্য' বলে একটা নতুন শব্দবন্ধ পেলাম। সামনেই একুশে ফেব্রুয়ারি। ১৯৫২র ভাষা শহীদদের স্মরণে ফেসবুকে অনেক লেখালেখি হবে। তার ওপর এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ভাষা নিয়ে লেখালেখির 'সুনামি' আসছে। কবে কোথায় যেন পড়েছিলাম বাংলা ভাষা পৃথিবীর প্রথম সাতটি ভাষার মধ্যে জায়গা করে নিয়েছে। অবশ্যই 'বাংলাদেশ' তৈরি হবার পরে বাংলাভাষার আন্তর্জাতিক স্বীকৃতি বেড়েছে। কিন্তু এপার বাংলায় একটা প্রাদেশিক রাজ্যের ভাষা হবার জন্য হিন্দি এবং অন্যান্য রাজ্যের ভাষা ও সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে। শ্যামা পূজা দিওয়ালি হয়েছে,দোল খেলা হোলি খেলা হয়েছে,গণেশ পূজা এবং ধনতেরাসে ধন সংগ্রহের উৎসাহ, দুই ই বারোয়ারি হয়েছে। সে পুজো, উৎসব যার যার নিজস্ব ব্যাপার। সে নিয়ে আলোচনা থাক। কিন্তু আমাদের রোজকার জীবনে কথ্য বা লেখ্য ভাষার এই ক্রমাবনতি অত্যন্ত পীড়াদায়ক। বিশেষত এই সময়ে যখন গল্প,কবিতা, উপন্যাস লেখকের সংখ্যা পাঠকের চাইতে বেশি হয়ে যাচ্ছে।অধিকাংশই নিতান্ত জোলো লেখা। কিছু লেখা আবার এদি...