নীল খাম
3)
নীল খাম
-------------
'অমি' চলে গেছে এক বছর হয়ে গেল।
এক তীব্র শীতের রাতে,
এক তীক্ষ্ণ শীৎকারেতে,
এক জটিল মুমূর্ষাতে,
রাত শেষ হলে হঠাৎ করেই সে গেছে চলে।।
সেই মিলনের দিন মনে পড়ে গেলে,
গন্তব্য ভুল হয়ে যায়,
সমর্পণ অঙ্গীকার হয়ে যায়,
ভালোবাসা কথাটাই মিথ্যা মনে হয়।
"অমি তুমি কেন চলে গেলে?"
গতকাল হঠাৎ তার চিঠি পেলাম।
একটা নীল খামে ভরা ছোট্ট একটি কবিতা।
"সুখে আছে যারা সুখে থাক তারা,
সুখ সকলের সয়না,
দুঃখ তো শুধু দুঃখ তো নয়,
দুখই সুখের গয়না।।
অনেক কষ্টে কেটেছে যে কাল
উজানে নৌকা বাইতে,
কষ্ট ভোলার চেষ্টা করেছি,
পারিনি তবুও ভুলতে ।।
দিনগুলো সব রাত হয়ে গেছে,
রাতগুলো সব দিন,
রোজের জীবনে ভারসাম্য,
রাখা কি কঠিন।।
তবু যতটুকু তোমার সঙ্গে,
কাটাতে পেরেছি তায়,
রেখেছি সে সব দিনগুলি মোর,
মনের মণিকোঠায়।।"
"অমিতা"
©®
Comments
Post a Comment